বাংলাদেশের বাঙ্গালী হিন্দু আর কত দিন থাকবে?

বিজেপির আসলি হিন্দুরা বাংলাদেশের সরকার পতনের পর ও বলেছিল বাংলাদেশের হিন্দুরা লড়ে ওখানে ই বাঁচবে বা ওখানেই মরবে,বা ধর্মান্তরিত হবে,ভারতে আনা হবে না৷অপু দাসকে নৃশংস হত্যা করার পর ও বলতে দেখলাম বাংলাদেশের হিন্দুদের লড়ে ওখানেই বাঁচতে হবে৷এই বিজেপি ই বার বার চিৎকার করে বাংলাদেশ,পাকিস্থান,আফগানিস্থানের অত্যাচারিত হিন্দু,শিখ,বৌদ্ধ,খ্রিষ্টানরা ভারতে আসবে না তো কোথায় যাবে?ওরা তো ভারতে ই আসবে৷মুসলমানরা তো ধর্মীয় অত্যাচারের শিকার না তাহলে তারা কেন আসবে?বাংলাদেশে সব সময় ই হিন্দু হত্যা লাগাতার চলছে, হাসিনার সময়ে সে ও করতো আর তার পতনের পর থেকে তো প্রতি নিয়ত হত্যা চলছে তো চলছে ই৷বিজেপির এমন কথাবার্তা শুনে ভাবি এরা মানুষের সন্তান তো?নিজেদের মুখের কথার সাথে কাজের কোন সম্পর্ক নেই৷আয়নায় নিজেদের মুখের প্রতিবিম্ব দেখে থুঃথুঃ ফেলতে ইচ্ছা করে না?ঘৃণা হয় না?চরিত্র বলে কিছু তো নেই এদের শরীরে৷নরকের কীটের ও অধম এরা কারণ যা বলে তার সাথে কাজের কোন সম্পর্ক নেই৷এক সময় তালিবান উত্থানের পর আফগানিস্থান থেকে শিখ,বৌদ্ধ,খ্রিষ্টানদের নিয়ে এসেছিল,শিখদের গ্রন্থ সাহেব কে মাথায় করে এনেছিল,এটা সমস্যা না,এনেছিল ভাল কাজ করেছিল৷বৌদ্ধদের অনেক দেশ থাকার পর ও তাদের এনেছিল,খ্রিষ্টানদের অনেক দেশ আছে তাও তাদের ও এনেছিল৷হাসিনার পতনের পর হাসিনা সমেত তার দলের পুরো মুসলমান জাতকে ভারতে এনে পুষতে,পাকিস্থানের হিন্দুদের ও কিছু কিছু মানুষকে নাগরিকত্ব দিচ্ছে কিন্তু বাংলাদেশের হিন্দুর ক্ষেত্রে ওদের বক্তব্য উপরে বলেছি৷এখানে একটা তথ্য দিয়ে রাখি শিখ(নিজেদের হিন্দু মনে করা শিখদের অতটা পারেনা),বৌদ্ধ(আম্বেদকারের চ্যালারা ই প্রধান) এদের ফ্রিম্যাসন অনেক বেশী করে দল ভুক্ত করছে৷ এরপর কেন মনে হবে না ওরা হিন্দুর ধ্বংস চায়?বিশেষ করে বাঙ্গালী হিন্দু ধ্বংস না হওয়া পর্যন্ত ওদের শান্তি নেই,ওদের কর্ম আর আচরন দিয়ে ওরা সেটা প্রমান করে দিচ্ছে৷অন্যদিকে আবার বঙ্কিমচন্দ্রের “বন্দেমাতম” নিয়ে দেশ ছেড়ে বিদেশে(মুসলমানদের দেশে গিয়ে ও নাটক করতে ছাড়ছে না)৷এখন তো মনে হচ্ছে বঙ্কিমচন্দ্র বা “বন্দেমাতরম” কে শ্রদ্ধা না আসলে “বন্দেমাতরম” কে গিলে হজম করছে৷ভবিষ্যতে বঙ্কিমচন্দ্রের নাম মুছে ফেলবে তারপর কোনদিন হয়তো “বন্দেমাতরম” ও মুছে ফেলবে কারণ “বন্দেমাতরম” যেমন মুসলমানদের পছন্দ না তেমন বৃটিশদের ও সহ্যের বাইরে৷খ্রিশ্চানদের হজম প্রকৃয়া কাজ করছে,যে ভাবে দেবদেবী,সাধু সন্ন্যাসী,ধর্ম পুস্তক, মন্দির সব হজম করছে সে ভাবে৷ইউটিউবে কিছু চ্যালা পুষছে তারা বিগত প্রায় দু বছর ধরে লাগাতার নির্লজ্জের মত প্রচার করে চলেছে,”এই তো ভারত বাংলাদেশে আক্রমণ করলো বলে!কাল করবে,পরশু করবে,অস্ত্র ভারতের,সময় ভারতের,সময় ভারত ঠিক করবে,বর্ষা যাক শীত আসলে ই আক্রমণ করবে৷”এসব বলে বলে এক শীত গিয়ে আরেক শীত চলে এলো৷আমার তো মনে হচ্ছে দেশলাই জ্বালিয়ে কামান বন্দুক গরম করছে(যুদ্ধ আমার বলা না,বিজেপির চ্যালাদের দাবী)৷



Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *